1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে বিষ পানে গৃহবধূর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
ঈদের দিনে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিলকিস বেগম নামে ১ সন্তানের জননী বিষ পানে বাবার বাড়িতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের মৃত শেখ আব্দুস সবুরের কন্যা ও সাতক্ষীরা সদর থানার মাধবকাটি গ্রামের ওয়াইস করুনি ওরফে রাজুর স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২০ এপ্রিল) বেলা ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খামার পাড়া গ্রামে। নিহত গৃহবধূর ভাই সাইদুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে শনিবার বেলা ২ টার সময় কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধুর চাচা শেখ আব্দুল্লাহ, শেখ আব্দুল গফুর, খালাতো ভাই জাকির হোসেন, ভগ্নিপতি চৌকিদার রমজান আলী, মা রিজিয়া খাতুন সাংবাদিকদের জানান দু’বছর আগে সাতক্ষীরার সদর থানার মাধবকাটি গ্রামের নুর ইসলাম মোল্লার পুত্র ওয়েস করুনী ওরফে রাজুর সঙ্গে কালিগঞ্জ থানার খামার পাড়া গ্রামের মৃত আব্দুর সবুরের কন্যা বিলকিস বেগমের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহিত জীবনে তাদের ২ মাস বয়সের ১টি কন্যা সন্তান আছে। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদের দিন বিলকিস এবং তার জা মর্জিনা বেগমের সঙ্গে ঝগড়ার সূত্র ধরে বিলকিসকে বেধড়ক পিটিয়ে জখম করে। খবর পেয়ে বিলকিসের চাচা শেখ আব্দুল্লাহ ১২ এপ্রিল শুক্রবার তাদের বাড়িতে যেয়ে জানতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন মারতে উদ্যত হলে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। রাগে নিহত গৃহবধূ বিলকিস বেগম ঘরে রক্ষিত বিষ পান করলে তাকে দ্রুত বাবার বাড়িতে নিয়ে এসে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গত ২ দিন আগে খামার পাড়া নিজের বাবার বাড়িতে নিয়ে আসলে শনিবার বেলা আনুমানিক ১০ টার সময় বিলকিস বেগম মৃত্যুবরণ করে। খবর পেয়ে নিহত গৃহবধুর শশুর নুর ইসলাম মোল্লা এবং তার ভাসুর মনিরুল ইসলাম কালিগঞ্জে এসে সাংবাদিকদের জানান আমাদের বাড়ি থেকে সামান্য ঝগড়াঝাটি নিয়ে ভালো অবস্থায় এসেছিল। কিন্তু কিভাবে বিষ পানে মারা গেল বিষয়টি তাদের বোধগম্য নয়। তবে নিহত গৃহবধুর ভাই সাইদুর রহমান সাংবাদিকদের জানান এর আগেও আমার বোনকে মারপিট করা হয়েছে এবং আমরা নিয়ে আসার সময় তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে এ ব্যাপারে জানতে চাইলে থানার উপ পরিদর্শক নকিব পান্নু জানান যেহেতু ঘটনা সাতক্ষীরা সদর থানার আওতায় সেই হেতু আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবো বাকি আইনি ব্যবস্থা সদর থানায় করতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park