1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে চিহ্নিত চোর-ডাকাত ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি,সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক ও চোরাচালানকারী চক্র সক্রিয়ভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে এমন দাবি উঠে এসেছে।স্থানীয়দের অভিযোগ, প্রবাজপুর এলাকার শেখ মিয়ারাজ (৩২), শেখ সিরাজ (৩৫) ও শেখ নূর নবী (৫০)সহ একটি সংঘবদ্ধ দল সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় দিক থেকে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ পণ্য দেশে নিয়ে আসছে এবং তা সাতক্ষীরা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে।অভিযোগে বলা হয়, সেকেন্দারনগর চৌমুহনী বাজার এলাকায় নূর নবী ও সিরাজের অধীনে থাকা দোকানের আশপাশে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করা হয়। একইভাবে শেখ মিয়ারাজের বাড়ির পাশের দোকানের নিকট থেকেও অবৈধ মাদক বিক্রির কার্যক্রম চলছে বলে পাওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয়দের দাবি, চক্রটির আরও ৪/৫ জন সহযোগী নিয়মিত এসব অপরাধে সহায়তা করে থাকে।গ্রেপ্তারের পর আবারও সক্রিয় হয়ে ওঠে—অভিযোগ স্থানীয়দেরঅভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও সংশ্লিষ্টরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে ভয়–ভীতি সৃষ্টি হয় এবং কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না।অভিযোগকারীদের দাবি, সরাসরি অভিযোগ করলে অভিযুক্ত চক্রের সদস্যরা মারধর, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও বিভিন্ন হুমকি দেয়। এ কারণে পুরো এলাকায় অস্বাভাবিক নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানা যায়।পুলিশ সুপারের নিকট তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদনএ অবস্থায় কালিগঞ্জ থানার সাধারণ জনগণ ও সুশীল সমাজের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নিকট দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।এ বিষয়ে অভিযোগকারীরা জানিয়েছেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park