1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রহমান আদালতের অভিযানে ২ টি প্রতিষ্ঠানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দু,টির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া অভিযানের সময় ডিউটিতে ডাক্তারের উপস্থিত পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১০ বেডের অনুমোদনের বিপরীতে একটি ক্লিনিকে ৩ জন চিকিৎসক ও ৬ জন প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও অভিযানের সময় কাউকেই যায়নি। এছাড়া সি ক্যাটাগরির ল্যাব থাকার কথা থাকলেও সেখানে বি ক্যাটাগরির যন্ত্রপাতি পাওয়া যায়। অপারেশন থিয়েটারের (ওটি) পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।
সূত্রে মতে কালিগঞ্জ উপজেলাজুড়ে বছরের পর বছর ধরে চিকিৎসা সেবার নামে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা ব্যবসা চলছে। অনেক প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স নেই। আয়া ও ওয়ার্ডবয়দের দিয়েই রোগীর সেবা দেওয়ার অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কালিগঞ্জ উপজেলায় বর্তমানে ১৬টি ক্লিনিক ও ১৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে এর অধিকাংশ প্রতিষ্ঠানেই নীতিমালা অনুযায়ী চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নেই বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু ক্লিনিকে চিকিৎসক ছাড়াই অপারেশন করা হয়। নেই কোনো এনাস্তেসিয়া ডাক্তার। পাশাপাশি দালাল ও গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে কমিশনের ভিত্তিতে রোগী সংগ্রহ করা হয় এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ডালিয়া আক্তার সাথী বলেন, কালিগঞ্জ হাসপাতালকে দালালমুক্ত করতে প্রশাসন কাজ করছে। চিকিৎসক ছাড়া অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আমাদের নজরে রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে হাসপাতাল এলাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দুপুর ১টার আগে প্রবেশ করতে পারবেন না। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন ক্লিনিক মালিক নামসর্বস্ব কিছু পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে বছরের পর বছর প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এদিকে সচেতন মহল অবৈধ ও মানহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park