1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জের বিষ্ণুপুরে উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চিফ;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৫৯৪ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।টিসিবির প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি,যার মূল্য নির্ধারণ করা হয় ৩৯০ টাকা।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা, ইউপি সদস্য গোলাম রব্বানী,পীযূষ কান্তি রায়,লাইলী পারভীন,পূর্ণিমা রানী এবং প্রোভাইডার প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের প্রতিনিধি সুবিন্দু কুমার মন্ডল,উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সফির উদ্দিন সবুজ প্রমুখ।স্থানীয় বাসিন্দারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হয়েছেন। টিসিবির এমন উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে চালু থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park