শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর (সাপুই পাড়া) এলাকার ঐতিহ্যবাহী বায়তুর রহমান জামে মসজিদের পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেনভোট গণনা শেষে সভাপতি পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু জাফর সাপুই। সেক্রেটারি পদে মোস্তাফিজুর রহমান ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং ক্যাশিয়ার হিসেবে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন শহিদুল ইসলাম।নির্বাচনে মসজিদের মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের প্রতিনিধি,সাবেক ইউপি সদস্য আব্দুর লতিফ। নির্বাচন পরিচালনায় সহায়তা করেন মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মোয়াজ্জিন মোঃ ইয়াকুব্বার ঢালী। স্থানীয় মুসল্লিরা জানান, নতুন নেতৃত্বে মসজিদের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।এ নির্বাচন মসজিদ পরিচালনায় গণতান্ত্রিক অংশগ্রহণ ও স্বচ্ছতার একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।