1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কর্মস্থলে না এসেই বেতন তোলেন সরকারি স্কুলের নৈশ প্রহরী; রাতে ডিউটি না করে বাজারে রাত ১২ টা পর্যন্ত আড্ডা দেন মুকুল-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:প্রাথমিক বিদ্যালয়ের এক প্রহরী ওই স্কুলে রাতে ডিউটি না করে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাকে রাতে স্কুলে গিয়ে পাওয়া না গেলে খোঁজ করা হয় তিনি কোথায় আছেন। পরে তাকে পারুলিয়া মৃধাপাড়া মোড়ে আড্ডা দিতে দেখা গেছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুল এভাবেই চলছেন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে।
সরেজমিনে গত ৩০ মার্চ ও ৩১ মার্চ রাত ১০ টার দিকে স্কুলে গেলে প্রহরী মুকুল কে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি পারুলিয়া মৃধাপাড়া মোড়ে রনি-সুমি টি স্টোর রবিউলের দোকানে চা বিক্রি করছে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে রাত ১০ টার দিকে কথা হয় মুকুলের সাথে। এসময় মুকুল হতমম্ভ হয়ে বলেন, ‘আমি তো অসুস্থ রোগী তাই যাই না। বেশি রাত জাগতে পারি না।’ এভাবেই প্রতিদিন ডিউটি না করে দোকানদারি করেন? এ প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। এলাকার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছেন, তিনি একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছেন। সেখানে মাদক সেবন সহ অনলাইন জোয়া অনেক্সের মাস্টার এজেন্ট মুকুল দ্বারাই পরিচালনা হয়ে আসছে। ওই প্রভাব খাটিয়ে স্কুলে দিনের বেলায় নাম মাত্র ডিউটি করেন আর হাজিরা দেন।, আবার কিছু মানুষ বলছেন নিয়মিত স্কুলে হাজির না হয়েও তুলছেন বেতন ভাতা। সপ্তাহের হাজিরা খাতার স্বাক্ষর এক দিনে সম্পন্ন করার অভিযোগও নতুন নই। তার যত অপকর্মের সহযোগী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী। অনেকের ভাষ্য প্রধান শিক্ষক মুকুলের চাচা হওয়ার সুবাদে কারো তোয়াক্কা করে না। রাতে আর স্কুলে ডিউটি করেন না। সরকার বিদ্যুতের সমস্যা রোধ করার জন্য রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি রবিউলের সাথে দেদারছে ১২ টা, ১ টা পর্যন্ত দোকানদারি করেন বলেও অভিযোগ আছে।রনি-সুমি টি স্টলের মালিক রবিউলের সঙ্গে কথা হলে তিনি বিষয় টা এড়িয়ে যান। এবং বলেন ঘটনা সব মিথ্যা। অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুলের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নাম্বার টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রধান শিক্ষক ইয়াছিন আলীর নাম্বারে ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমি অবগত হলাম। এখানে আমি নতুন এসেছি । সরজমিনে এসে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park