1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করতে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। জবাবে ইরানও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালাচ্ছে। এমন অবস্থায় মিত্রদেশ রাশিয়া তেহরানকে অস্ত্র সহায়তা দেবে কিনা সেই প্রশ্নও উঠছে।
তবে চলমান সংঘাতে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনও আবেদন জানায়নি বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মস্কোর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। গত বছর দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও বর্তমান যুদ্ধে সামরিক সহায়তার বিষয়ে কোনও আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য ইরান তাদের কাছে কোনও অনুরোধ জানায়নি বলে রাশিয়া জানিয়েছে।
ইরানকে সামরিক সহায়তা, বিশেষ করে অস্ত্র দেয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনও অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।’গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থান বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park