1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আশাশুনি বটডাল ইউনিয়ন ইউপি সদস্য ফারুক হোসেন ওরফে ‘আঙ্গুল মেম্বার’-এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বটডাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক হোসেন ওরফে ‘আঙ্গুল মেম্বার’-এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও একাধিক সূত্রের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ফারুক হোসেন নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করে এলাকায় ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে থাকেন। অনেকের দাবি, তিনি অতীতের স্বৈরাচারী শাসনব্যবস্থার দোসর হিসেবে পরিচিত ছিলেন এবং সেই সূত্রে গড়ে ওঠা প্রভাব কাজে লাগিয়ে এখনো এলাকায় দাপট দেখিয়ে চলেছেন। এ কারণে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা প্রকাশ্যে কথা বলতে ভয় পান বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচিত। এসব ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলেও বিষয়গুলো নানা কৌশলে ধামাচাপা দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।
নারী কেলেঙ্কারির পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার ব্যবহার এবং প্রতিপক্ষকে দমনে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন ওরফে আঙ্গুল মেম্বারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park