সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ নাভিদ নওরোজ সভাপতি এবং মোঃ সাইফুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে আরও ঐক্যবদ্ধ ও রাজপথে সক্রিয় করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
অনুমোদিত কমিটিতে ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির সিনিয়র সহ-সভাপতি এবং তুহিন আলম গাজী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য সহ-সভাপতিরা হলেন মোঃ করিম, মোঃ সাগর হোসেন, বর্ণা মেম্বার, তাসমিম বাবু, মহিউদ্দিন, মোঃ লিটন ইসলাম, রফিকুল ইসলাম, নাহিদ হোসেন, তরিকুল ইসলাম, মোঃ রবিউল মোল্লা, বোরহান উদ্দিন, মোঃ আব্দুস সালাম ও মোঃ আরাফাতুল আলম।কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাহিদ হোসেন।নবগঠিত এই কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ উপলক্ষে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম বাচ্চু বলেন,জাতীয়তাবাদী তরুণ দল হচ্ছে বিএনপির আন্দোলনের অগ্রসেনা। এই কমিটির মাধ্যমে আশাশুনিও উপজেলার তারুণ্যের শক্তি আরও সুসংগঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আন্দোলন সফল করতে তরুণ দল আপসহীন ভূমিকা পালন করবে।”তিনি আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী তরুণ দল রাজপথ ছাড়বে না।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোঃ নাজিম নজরুল ও সাইফুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জাতীয়তাবাদী তরুণ দল আগামীর সকল আন্দোলন-সংগ্রামে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করবে।