1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আশাশুনির খাজরা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর অপকর্মের শেষ কোথায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও নেই কোনো ব্যবস্থা, ক্ষোভে এলাকাবাসী

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার;আশাশুনি উপজেলা এর খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও এখন পর্যন্তকার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।খাজরা ইউনিয়নের বাসিন্দা জার্মান সরদার অভিযোগ করে বলেন, “বারবার সংবাদ প্রকাশ হচ্ছে, অভিযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। যারা অনিয়ম করছে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।”তিনি আরও বলেন, “সাধারণ মানুষ ছোটখাটো বিষয়ে শাস্তির মুখোমুখি হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেও কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায় না। এতে মানুষের আইনের প্রতি আস্থা কমে যাচ্ছে।”স্থানীয় সচেতন মহল মনে করছে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। অন্যথায় দুর্নীতি ও অনিয়ম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park