1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আশাশুনিতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজন আহত,স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো;সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে এক দুর্বৃত্ত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ঢুকে মারপিট, লুটপাট এবং শ্লীলতাহানির মতো ভয়াবহ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। আহত পলাশ কুমার মন্ডল (৪২), পিতা মৃত দুলাল চন্দ্র মন্ডল জানান, গত ১৮ জুলাই বেলা আনুমানিক ১২টার দিকে স্থানীয় ছোট ভাই ভরত কুমার মন্ডল (৩৭) ও আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধ হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে পলাশ ও তার স্ত্রী তপতী মন্ডলকে এলোপাতাড়ি মারধর করে।পলাশ জানান, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে প্রাণঘাতী কোপ দেয়, যার ফলে তার শরীরে গুরুতর জখম হয় ও হাড় ভেঙে যায়। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এসময় তার স্ত্রীর গলা থেকে আনুমানিক ৮৫ হাজার টাকা মূল্যের আট আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।এছাড়াও অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পলাশ নরুলকে স্থানীয়দের সহায়তায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।এ বিষয়ে অভিযুক্ত ভরত কুমার মন্ডল এর ব্যবহৃত 01775-880742 মোবাইল ফোনে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park