1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আশাশুনিতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।UNICEF-এর সহযোগিতায় এবং Pure Earth Bangladesh ও যুব ফোরাম সাতক্ষীরার বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ইবনুল নাসিফ, যুব ফোরাম সাতক্ষীরা জেলার সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিসা দূষণ প্রতিরোধে একটি বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করেন।এছাড়া আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park