1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আমি কোনো অন্যায় করিনি যে বিদেশে পালাতে হবে সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পঠিত

আল আমিন সরদার সাতক্ষীরা;বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু আমি বিদেশে পালিয়ে যাইনি। আমার ভিসা ছিল, চাইলে চলে যেতে পারতাম। কিন্তু আমি কোনো অন্যায় করিনি যে বিদেশে পালাতে হবে। চার বছর জেল খেটেছি, জেলের কষ্ট আমি বুঝি। আবার জনগণের মাঝেই ফিরে এসেছি এবং আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। অতীতে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না।তিনি আরও বলেন, আমার কারণে কোনো হিন্দু পরিবার কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এমপি থাকাকালে বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে ৫টি আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল। কারও কাছ থেকে এক টাকা নিইনি। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, হিন্দু পরিবারের পাশে থাকব।দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর ‘২৫) সকাল থেকে তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও আহ্বান জানান, পূজা উদযাপনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কামাল বিশ্বাস, খলিলনগর বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী, তালা বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা নুরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park