1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থীর নামে এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এতে অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং হেভিওয়েট প্রার্থীদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে।খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র উত্তোলন করে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর পরিচয়ে মনোনয়নপত্র জমা দেন ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী। মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি জানাজানি হলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন বলেন,নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park