1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

(আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান আইজিপি। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল বলে উল্লেখ করেন আইজিপি আলী হোসেন। তিনি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে। পুলিশ বাহিনীতে জনবল-সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এই সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।জনগণ ও গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি জানান, বাংলাদেশপুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিগত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘একসময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। তবে পরিস্থিতি অনেকটা গুছিয়ে আনা হয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park