1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রা।

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ পাঁচ দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা ও জোটসঙ্গীদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিশাল জয় পাওয়া বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয়। তবে দায়িত্ব নেওয়ার পর আগামী বুধবারের (১৩ মে) মধ্যে তাকে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।গত সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে রয়েছে। গত ছয় দশক ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য বিস্তার করা ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনব্যবস্থাকে হটিয়ে বিজয়ের এই উত্থান রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। তবে সরকার গঠনের পথটি মোটেও মসৃণ ছিল না। শুরুতে কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়কে সমর্থন দিলেও রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার তাকে আরও সমর্থনের প্রয়োজন রয়েছে বলে পরামর্শ দেন। এরপরই শুরু হয় রাজনৈতিক সমীকরণ মেলানোর ব্যস্ততা।বিজয়ের পক্ষে সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু হলে ডিএমকে জোটের শরিক দল সিপিআই এবং সিপিআই(এম) তাদের ৪ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করে। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় বর্তমানে এই জোটের শক্তি দাঁড়ায় ১১৬-তে, যা ম্যাজিক ফিগার ১১৮ থেকে মাত্র ২ আসন কম ছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park