অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোববার রাতে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।এদিকে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ২৪টি অধ্যাদেশের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। ওইসব অধ্যাদেশ নিয়ে রোববারের বিশেষ কমিটির সভায় আলোচনা হবে।অপরিবর্তিত রেখেই ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ সংসদে পাশ করার আহবানঅপরিবর্তিত রেখেই ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ সংসদে পাশ করার আহবান৯ মার্চ ২০২৬গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হয়। ওইদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এরপর কণ্ঠভোটে এটি অনুমোদন পায়।