1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা -৪ শ্যামনগর -কালিগঞ্জ আসনে ৮ জন মনোনয়ন পত্র জমা দিলেন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: দ্বাদশ সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা -১০৬ শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)-৪ আসনে বিভিন্ন দলের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঐদিন সকাল থেকে প্রার্থীরা দলীয় নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং অফিসার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দানকারীরা হল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন, অন্য জন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী মামুদা খানম মেধা দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জাতীয় পার্টির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মথুরেশ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির সাবেক হুইপ এবং সাবেক সংসদ সদস্য এইচ,এম গোলাম রেজা এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় জাতীয়তাবাদী আন্দোলন বি, এন, এম তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, একই দলের তৃণমূল বিএনপি’র ডক্টর আসলাম আল মেহেদী ও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপল পার্টির শেখ একরামুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park