1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আল আমিন সরদারের আদরের মেয়ে রুপিয়া আক্তার রিমা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছে। দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় তার শারীরিক অসুস্থতা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। মেয়ের অসুস্থতায় একজন বাবা হিসেবে মানসিকভাবে বেশ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আল আমিন সরদার।
সন্তান প্রতিটি বাবা-মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সন্তানের মুখের হাসি, আনন্দ ও সুস্থতাই একজন বাবা-মায়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই আদরের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, তখন বাবা-মায়ের হৃদয়ে যে কষ্ট ও দুশ্চিন্তার সৃষ্টি হয়, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তেমনই এক কঠিন সময় পার করছেন সাংবাদিক আল আমিন সরদার।
পারিবারিক সূত্রে জানা যায়, রুপিয়া আক্তার রিমা বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত। তার সুস্থতা নিয়ে পরিবারের সবাই চিন্তিত। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হচ্ছে।
এদিকে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার তার মেয়ের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, একজন বাবা হিসেবে সন্তানের অসুস্থতা মেনে নেওয়া অনেক কষ্টের। জীবনের সব ব্যস্ততা ও দায়িত্বের ঊর্ধ্বে সন্তানের সুস্থতা একজন বাবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার আদরের মেয়ে রুপিয়া আক্তার রিমা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং সব ধরনের বিপদ-আপদ ও অসুস্থতা থেকে হেফাজত করেন।তিনি আরও বলেন, মানুষের কাছে দোয়া চাওয়ার চেয়ে বড় কোনো প্রত্যাশা এই মুহূর্তে আমার নেই। সবার দোয়া ও ভালোবাসা আমার মেয়ের সুস্থতার পথে সহায়ক হোক—এটাই মহান আল্লাহর কাছে প্রার্থনা।
দৈনিক সোনার বাংলাদেশ পরিবারের পক্ষ থেকেও রুপিয়া আক্তার রিমার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।মহান আল্লাহ যেন ছোট্ট রুপিয়া আক্তার রিমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, তার সব অসুস্থতা দূর করে দেন এবং সুস্থ-সুন্দর জীবন দান করেন।আমিন, ছুম্মা আমিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park