
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ বা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, যদি বাংলাদেশকে এতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, তাহলে বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবে সরকার।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সেটিকে ইতিবাচকভাবে নেওয়া হবে।বাংলাদেশের এমন অবস্থান নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা। এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যটি তাঁর দৃষ্টিগোচর করেন।জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’
এদিকে রংপুরে এক শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যা নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়। জবাবে রণধীর বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন।তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।