1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

গাইবান্ধা পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. জসিমউদ্দিনের বাসভবনের গার্ডরুমের বাথরুম থেকে নায়েক মো. হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার মন্টু মিয়ার ছেলে।পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বুধবার দুপুরে হাবিবুর তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে উচ্চস্বরে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর তিনি বাথরুমে প্রবেশ করেন।বাইরে থেকেও কিছু সময় তাঁর কথা শোনা যাচ্ছিল। পরে সবকিছু শান্ত হয়ে যায়।দীর্ঘ সময় বাথরুমের দরজা বন্ধ থাকায় অন্য পুলিশ সদস্যদের সন্দেহ হয়। গার্ড কমান্ডার সোহেল মিয়াসহ কয়েকজন তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।পরে দরজা ধাক্কা দিয়ে খুলে তাঁকে রডের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।পুলিশ সূত্র জানায়, গত ১২ আগস্ট গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ড হিসেবে যোগ দেন হাবিবুর রহমান। এর আগে তিনি ঢাকায় কর্মরত ছিলেন।ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। সন্ধ্যার পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। নিহত নায়েক হাবিবুর আজ রোজা ছিলেন। যা কিছুই ঘটুক, আমাদের জানানো হলে হয়তো বিষয়টি এড়ানো যেত।’গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব বলেন, বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।ভিডিও কলে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’ নিহতের বাবা ও স্ত্রী মরদেহ গ্রহণের জন্য নীলফামারী থেকে গাইবান্ধায় আসছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park