1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

অসময়ে বৃষ্টিতে মনিরামপুরের শ্রমজীবি মানুষেরা দূর্ভোগে- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

শিমুল মন্ডল মনিরামপুর যশোর প্রতিনিধিঃ-
অসময়ে হঠাৎ বৃষ্টিতে মনিরামপুরের শ্রমজীবি মানুষেরা দূর্ভোগে পড়েছে, আগেই আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছিল,
বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে হয়েছেও তাই। বুধবার মধ্য রাত থেকেই যশোর মনিরামপুর এর আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে আগের তুলনায় একটু বেশি।অগ্রায়নের শীতে হঠাৎ এই বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে।
বৃহস্পতিবার সকালে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে যান অফিস গামী মানুষ। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কর্মরত সাধারণ শ্রমজীবীরা বিশেষ করে ভ্যান চালকেরা, ফুটপাতের দোকানদার দোকান দিতে পারছে না,
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাস সুত্রে জানা যায় এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত স্হায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মনিরামপুরে সারাদিনই বৃষ্টি হয়েছে মাঝে মাঝে গুড়ি গুড়ি,মাঝারি,আবার ভারী বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েন দুর্ভোগকে অনেকে পলিথিন কিনে মাথায় দিয়ে,রেইন কোট পরে,ছাতা মাথায় দিয়ে,আবার কেউ বৃষ্টিতে ভিজে সারাদিন জরুরি কাজ শেষ করে বাড়িতে ফিরেছেন।
অনেক দিন মজুরেরা রোজগারের আশায় বাড়ি থেকে বের হয়ে কাজ না পেয়ে বাড়ি ফিরে এসেছেন।
অসময়ে হালকা এবং ভারী বৃষ্টিতে মনিরামপুরের অর্ধেকেরও বেশি এলাকার জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park