1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

আশাশুনির লিটনের বিরুদ্ধে ধারাবাহিক চুরির অভিযোগ পাইকগাছা এলাকায় অবস্থান সতর্ক থাকার আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়ইয়াটি গ্রামের বাসিন্দা লিটন (পিতা: পিরু আলী মোড়ল)-এর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে চুরির ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে।অভিযোগকারীদের দাবি, লিটন ও তার বর্তমান স্ত্রী বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া পরিচয়ে বসবাস করে সুযোগ বুঝে সোনার গহনা, নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরি করে এলাকা ত্যাগ করেন। অভিযোগ অনুযায়ী, বাঁকা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে চুরির ঘটনার পর তারা সেখান থেকে চলে যান। একই ধরনের অভিযোগ খুলনার পাইকগাছা এলাকার আরও কয়েকটি ভাড়া বাসাকেও ঘিরে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত দম্পতি পরিকল্পিতভাবে মানুষকে টার্গেট করে এই অপরাধ সংঘটিত করছেন বলে তাদের সন্দেহ। এ ঘটনায় এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park