1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ২০ পিস ইয়াবা ও বিক্রির ৪,৫০০ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকাসহ মো. শরিফুল গাজী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট ২০২৬) কালিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার মো. শরিফুল গাজী কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. রেজাউল গাজীর ছেলে এবং তার মায়ের নাম পারুল বেগম। তার ঠিকানা—গ্রাম: উজিরপুর, ডাকঘর: চাম্পাফুল, থানা: কালিগঞ্জ, জেলা: সাতক্ষীরা।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর-১৭, তারিখ ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামি মো. শরিফুল গাজীকে একই তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park