1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করা ঘাতক স্বামী আটক – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতালকন্যা লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় থানা পুলিশ লাইলীর ঘাতক স্বামী আমজাদ হোসেনেকে (৫০) গ্রেপ্তার করেছে। তিনি জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে আটক করে।
বৃহস্পতিবার দুপুর ২টায় থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুরসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।
উল্লেখ্য, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের পাশের্^ অবস্থিত বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া চাউল কলে শ্রমিকের কাজ করতেন এবং চাতালের একটি থাকতেন। ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে। এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park