1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী, এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা স্বারক সহ নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখাসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানার পুলিশসদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। এছাড়াও স্থানীয় সচেতন মহলও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে সম্মাননা পাওয়ার পর শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল পাঠোয়ারী বলেন, এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park