1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের পাঁয়তারা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: কালীগঞ্জে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক কলেজ শিক্ষকের জমি রাতারাতি দখলের পাঁয়তারা। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিল কাজলা গ্রামে। দখল করতে না পেরে উল্টো সংখ্যালঘুর নাম ভাঙ্গিয়ে ওই কলেজ শিক্ষককে হয়রানি বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১ টার সময় সরেজমিনে গেলে জানা যায় কালিগঞ্জ উপজেলার বিল কাজলা মৌজার এস,এ ২ পরে ১ খতিয়ানের ১৮৬ দাগে ১৯.৬৫ একর জমি সরকারের অনুকূলে থাকে। উক্ত জমি হতে ১.৫০ একর জমি গত ২১/১২ /১৯৮৫ ইং তারিখে ৬২৩৫ নং রেজিস্ট্রি কবুলিয়াতের ৭ দফা শর্ত মোতাবেক ১৫ বছর অতিক্রান্ত হওয়ায় আব্দুর রউফ গং ১.৫০ একর সহ ২.৬৩ একর জমি গত ১৮/১/২০১১ ই; তারিখে ৩৫৭ নং রেজিস্ট্রি কোবলায় বিল কাজলা গ্রামের মৃত বদিউল্লা গাজীর পুত্র কাজী আলাউদ্দিন কলেজের প্রভাষক নজরুল ইসলাম, ইসহাক,গাজী শহিদুলইসলাম এর নামে হস্তান্তর করেন। সেই থেকে জমি নজরুল গংরা শান্তি পূর্ণ ভাবে ভোগ দখলে আছে। উক্ত জমি হতে রাস্তার ধারের ১০ শতক জমি বাগদা চিংড়ির রেনু নার্সিং ব্যবসা করার জন্য বছরে ৭ হাজার টাকা হারি চুক্তিতে পূর্ব নলতা গ্রামের মৃত ফজলুর রহমান পাড়ের পুত্র নলতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এর নিকট ২০২০ সালের ১ জানুয়ারি হতে ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত দু’ বছরের জন্য লিজ প্রদান করেন। কিন্তু শর্ত ভঙ্গ করায় বিষয়টি নিয়ে প্রভাষক নজরুল ইসলাম গত ১/২৪/ ২০২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর প্রভাব বিস্তার করলে তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে শর্ত ভঙ্গ করে মাস্টার মোনায়েম তার ব্যবসায়ী পার্টনার কাজলা গ্রামের চিত্ত সরকারের পুত্র রবীন্দ্রনাথ সরকারের নিকট সাব লিজ প্রদান করে ।উপায়ান্তর না পেয়ে কলেজ শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ। সহকারি জজ আদালত গত ২১/১/২০২৩ ইং তারিখে দেওয়ানী ২৮ /২৩ (কালী) একটি মামলা দায়ের করে। এ ছাড়াও জমির হারির টাকা না দেওয়ায় সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫৩ /২০২৩ ই; (কালী) রবীন্দ্রনাথ এর নামে সি আর ১৩৪ /২৩ (কালী) প্রতারণার মামলা দায়ের করেে। উক্ত মামলায প্রতারক রবীন্দ্রনাথ নাথ সরকার ১ মাস জেল হাজত বাস করে গত কিছুদিন আগে জামিনে বাড়িতে এসে আবারো দখলের পাঁয়তারা করতে থাকে এতে ব্যর্থ হয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park