1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ইটের আঘাতে সাজু (২৭) নামের এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খড়ের পালা দেওয়ার সময় বড়ো ভাই রাজু (৩০) তাকে ইট দিয়ে আঘাত করে। এরপর রাজু পলাতক আছে। বুধবার ০৬ ডিসেম্বর দুপুরে উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত সাজু ওই গ্রামের মৃত বেলালের ছেলে। আর অভিযুক্ত রাজু তার আপন বড়ো ভাই।স্থানীয়, পুলিশ ও মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, বুধবার দুপুর দেড় টার দিকে দুই ভাই খড়ের পালা দিচ্ছিল।
ছোট ভাই খড়ের পালার উপরে ছিল। আর বড়ো ভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড়ো ভাই নিচ থেকে ছোট ভাইকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। এতে সে আহত হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে সঠিক কারণ কেউ বলতে পারছে না। জানতে চাইলে এসআই মনিরুল ইসলাম মুঠোফোন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে এসেছি। এখনও কারণ জানা যায়নি। তবে উদঘাটনের চেষ্টা চলছে। আর আইনগত সকল প্রকিয়া চলমান আছে বলে তিনি জানান।
একই ভাবে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, মৃত্যুর খবর শুনেছি। তবে কি কারণে মারা গেছে তা জানা যায় নি। আমার পুলিশ সদস্য সেখানে গিয়েছে। তারা আসলে বলা যাবে।
নওগাঁ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park