1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ০৬ জুন সোমবার সকালে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বর্ষীয়ান নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), অধ্যাপক আবু সাঈদ, সাবেক আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি মোঃ সোলায়মান কবির, সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি, মোঃ আশেক ইলাহী মুন্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার ঝর্ণা এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু—এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”বক্তারা আরও বলেন, “সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park