1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

অনলাইন ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগে আনিসুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে তদন্তের দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা;সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় আনিসুর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে অনলাইন ব্ল্যাকমেইল, প্রতারণার চেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা এবং পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযোগে বলা হয়েছে, আনিসুর রহমান বিশ্বাস বিভিন্ন ব্যক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নানা অজুহাতে অর্থ বা “চা-খরচ” বাবদ টাকা দাবি করতেন। অভিযোগকারীদের দাবি, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে মানহানিকর পোস্ট, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাতেন।এছাড়া অভিযোগ রয়েছে, সাংবাদিক আল আমিন সরদার-এর কাছ থেকেও সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তাঁর ছবি ও ভিডিও সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগকারী দাবি করেন, এসব সম্পাদিত ভিডিও ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।অভিযোগকারীদের আরও দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে একাধিক ব্যক্তি মানসিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে আনিসুর রহমান বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park