1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে ব্যাবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে বাজারের পেরীফেরীর জায়গায় সরকারি সেড ইজারা বাতিলের দাবিতে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসীর উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায় ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালিতঘাটা প্রভাতীর সংঘের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুরুলিয়া বাজার কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যাবসায়ী মহাসিন রেজার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, এসময় আরও উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক, সেচ্ছাসেবী দলের জেলা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ আজু, প্রভাতী সংঘ্যের সভাপতি আব্দুল আজিম বকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিথু প্রমুখ। স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সুত্রে জানা যায় চালিতাঘাটা বাজারের ব্যাবসায়ীদের সুবিধাত্বে সরকারি অর্থায়নে নিন্মিত সেডটিতে স্থানীয় সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্যাবসা পরিচালনা করে আসতেছে। হঠাৎ মোঃ হোসেনআলী নামে এক ব্যাবসী মিম এন্ড জিম এন্টারপ্রাইজ নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন। এছাড়া মোঃ মহিবুল্লাহ নামে এক ব্যাবসায়ী মহিবুল্লাহ স্টোর নামে একটি সাইনবোর্ড এবং এবাদুল স্টোর নামে সাটিয়ে দেন। এভাবে সাধারণ ব্যাবসায়ীদের এই সেডটি দখলের চেষ্টা করলে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সাইনবোর্ড গুলো নামিয়ে দেয়। এবিষয়ে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসীর মদ্ধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বাজারের এই সেটটিতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসতেছে গুটিকয়েক ব্যক্তির সুবিধার্থে এই ইজারা প্রদান করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি। মানববন্ধনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলেন, বাজারের এই সেডটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। এই সেটটির উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এমতাবস্থায় হঠাৎ এই সেটটি ইজারা দেয়াতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সৃষ্টি হয়েছে, অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, জনস্বার্থ বিরোধী এই ইজারা বাতিলের দাবি জানাচ্চি। এবিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করছি শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের। এই জনস্বার্থ বিরোধী ইজারা বাতিল না হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীদের সাথে নিয়ে আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। মানববন্ধনে অভিযুক্ত মহিব্বুল্লাহর কাছে এবিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল দিলেও যোগাযোগ করা যায়নি।এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন নায়েব রেজাউল ইসলাম বলেন, আমি কোনো তোহা বাজার ইজারা দেইনি, দেয়ার আইনগত সুযোগ নেই। জেলা প্রশাসক অনুমোদিত চান্দিনা ভিটা ইজারা দেয়ার যোগ্য। গ্রহিতা অন্য জায়গায় সাইনবোর্ড সাটিয়ে দিলে সেটা হবে বে-আইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park