1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জমি দখলকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-সদৃশ্য পিস্তল ঠেকিয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ আনিসুর রহমান(৩৫) নামে ১ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ। নিজেকে কখনো সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের ছদ্মবেশে এলাকায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সরি আসছিল। সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র। মামলার অন্যান্য আসামিরা হল শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের পুত্র পলাশ তরফদার (২৪ ) তার সহোদর একাধিক অস্ত্র, ডাকাতি সহিংস মামলার আসামি রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র মোহাসিন কাগুজি(২৮)। মামলার এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজীবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্র সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সোমবার (২২ জুন )কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬ । এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকায় ডাকাত ইয়ার আলী, বাহার আলী গ্রুপের সহযোগী হিসেবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park