1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ মাহাবুব হোসেন মিন্টুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ জুন) বিকেলে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাহাবুব হোসেন মিন্টু পাটকেলঘাটা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং আগামী কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন মিন্টু। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাটকেলঘাটা থানা পুলিশ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park