1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে মাদরাসায় অজু করার সময় আকস্মিক বজ্রাঘাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তিন শিক্ষার্থী হলো- কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিল।মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের সময় পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় অজু করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রাঘাত হলে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুননেত্রকোনায় বজ্রাঘাতে২ জনের মৃত্যু ১৪ জুন ২০২৬নেত্রকোনায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয় (ব্রড ডেড)। এই ঘটনায় আহত অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park