1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার তালায় জমি দখলের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভুক্তভোগী

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর জোয়ার্দার তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় তিনি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।ভুক্তভোগী জাহাঙ্গীর জোয়ার্দারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি তার জমি ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল তার জমির ওপর দাবি করে সেখানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে তিনি বর্তমান সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তার ছেলে শাহীন, মোঃ শাহাজাহান সরদার, সরদার আব্দুল্লাহ এবং আলমগীরের নাম উল্লেখ করেছেন।তার দাবি, অভিযুক্তদের প্রভাব ও মদদে পাশের রহিমাবাদ গ্রামের প্রায় ৫০ জন লোক সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করে দখল কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
জাহাঙ্গীর জোয়ার্দার বলেন, “আমি আমার বৈধ সম্পত্তি রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি। আমি চাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ সাপেক্ষে বিষয়টির চূড়ান্ত মূল্যায়ন করা হবে।



Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park