1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় মহাসড়কের অর্ধেক জুড়ে ইজিবাইকের দখল অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি; শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

শেখ রায়হান হোসেন নিজস্ব প্রতিবেদক পাটকেলঘাটা,সাতক্ষীরা’সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইজিবাইক পার্কিং করে সড়কের প্রায় অর্ধেক অংশ দখল করে রাখা হয়েছে। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, জনভোগান্তি এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের দাবি, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।সরেজমিনে দেখা যায়, পাটকেলঘাটা বাজার ও ওভারব্রিজ সংলগ্ন এলাকায় শতাধিক ইজিবাইক যত্রতত্রভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এতে মহাসড়কের চলাচলের উপযোগী অংশ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, নারী ও প্রবীণ নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া পল্লী বিদ্যুৎ অফিস, বিভিন্ন ক্লিনিক, ব্যাংক, পোস্ট অফিস, থানা, হাট-বাজার এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে যেতে হলে অধিকাংশ মানুষকে এই ওভারব্রিজ সংলগ্ন সড়ক ব্যবহার করতে হয়।বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, মহাসড়কের দুই পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে দুটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বালিকা বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক পার হয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু অবৈধ পার্কিং ও সড়ক দখলের কারণে তাদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।অভিভাবকদের অভিযোগ, এমনিতেই ওভারব্রিজ সংলগ্ন এলাকাটি সংকীর্ণ। তার ওপর ইজিবাইক চালকদের অবাধ পার্কিংয়ের কারণে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করা কঠিন হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
একজন অভিভাবক বলেন,”আমাদের সন্তানরা প্রতিদিন স্কুল-কলেজে যায়। সড়কের এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় কে নেবে? প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
সচেতন নাগরিকদের অভিযোগ, মহাসড়কের দুই ধারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে সড়কের জায়গা দখল করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রয়োজনীয় প্রশস্ততা হারিয়েছে। তার ওপর অবৈধ পার্কিং পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মতে, পাটকেলঘাটা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এখানে। তাই মহাসড়কের এই অংশকে অবৈধ দখল ও অবৈধ পার্কিংমুক্ত করা এখন সময়ের দাবি।এদিকে স্থানীয়দের অভিযোগ, ৭ জুন ২০২৬ তারিখে মহাসড়ক পারাপারের সময় এক নারী দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দাবি করেন, সড়কের বিশৃঙ্খল পরিবেশ এবং অবৈধ পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। যদিও এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং ইজিবাইকের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবিমহাসড়ক থেকে অবৈধ ইজিবাইক পার্কিং উচ্ছেদ করতে হবে।
ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করতে হবে।
মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক প্রশস্ত করতে হবে।
শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
“জীবনের নিরাপত্তার প্রশ্নে আর বিলম্ব নয়—পাটকেলঘাটা মহাসড়ককে অবৈধ দখল ও অবৈধ পার্কিংমুক্ত করার এখনই সময়”—এমনটাই বলছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park