২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন সর্বোচ্চ নেতা। এর ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানানো হয়েছে।