1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ফজিলা বেগমের মা হাজেরা খাতুন বলেন, আমার মেয়ে সাড়ে তিন বছর আগে নিখোঁজ হয়েছিল

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

বাগেরহাটে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের দীঘিতে কুমিরের আক্রমণে নিহত ৭ বছর বয়সী শিশু ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন ফজিলা বেগম (৪৭) সাড়ে ৩ বছর পর পরিবারের কাছে ফিরে গেছেন।বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন আনুষ্ঠানিকভাবে ফজিলা বেগমকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় তার স্বামী মোমরুজ আলী, মা হাজেরা খাতুন, ভাই হারেজ আলী ও জুয়েল মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে গত রোববার (১ জুন) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে ফাতেমার মৃত্যুর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। সেই ঘটনায় প্রকাশিত ছবি ও ভিডিও দেখে ফজিলা বেগম ও তার মেয়ে ফাতেমাকে শনাক্ত করেন স্বজনরা। পরে তারা ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে বাগেরহাটে ছুটে আসেন।ফাতেমার বাবা মোমরুজ আলী জানান, সাড়ে তিন বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফজিলা বেগম ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি ফাতেমার মৃত্যুর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ছবি ও ভিডিও দেখে তারা তাদের চিনতে পারেন। পরে পরিবারের ছয় সদস্য বুধবার বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে মাজার শরীফে পৌঁছান।ফজিলা বেগমের মা হাজেরা খাতুন বলেন, আমার মেয়ে সাড়ে তিন বছর আগে নিখোঁজ হয়েছিল। তখন ফাতেমার বয়স ছিল প্রায় চার বছর। ফাতেমা পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। মেয়েকে ফিরে পেয়ে আমরা আনন্দিত, কিন্তু নাতনি ফাতেমার মৃত্যুর কষ্ট ভুলতে পারছি না।ফজিলা বেগমের ছোট ভাই মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তিন বছর ধরে বিভিন্ন জায়গায় খুঁজেও বোনের কোনো সন্ধান পাইনি। ভাগ্নির মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে বোনকে ফিরে পেয়েছি। আমরা ফাতেমার কবর জিয়ারত করেছি। তবে তার মৃত্যুর কথা মনে হলে খুব খারাপ লাগে।এদিকে পরিবারের কাছে হস্তান্তরের সময় ফজিলা বেগম বারবার বলতে থাকেন, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, পরিবারের সদস্যরা ভিডিও দেখে ফজিলা বেগমকে শনাক্ত করার পর তার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাগেরহাট সমাজসেবা বিভাগ ও সদর মডেল থানার প্রতিনিধিদের উপস্থিতিতে ফজিলা বেগমকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park