1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ চার মাসে পদার্পণ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ চার মাসে পদার্পণ করেছে। শান্তি আলোচনা নিয়ে দুই পক্ষ এখনো অচলাবস্থায়। এর মধ্যেই ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।গত বুধবারের (৩ জুন) এই ভোটকে ট্রাম্পের যুদ্ধ বন্ধে মার্কিনআইনপ্রণেতাদের প্রথম সফল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হওয়া—এই যুদ্ধের বহুমাত্রিক বিপর্যয় ঠেকাতেই আইনপ্রণেতারা এই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেও এই যুদ্ধ নিয়ে বিরোধ বেড়েছে। কারণ যুদ্ধটি খোদ মার্কিন নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতেও ব্যর্থ হয়েছেন।তবে এই ভোট আপাতত একটি ‘প্রতীকী’ জয় হিসেবেই থাকবে। কারণ, আইন পাসের ক্ষেত্রে ট্রাম্পের নিজের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এবং মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তা সত্ত্বেও, আইনপ্রণেতাদের পক্ষ থেকে ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে এটিকে একটি বড় ধরনের অনাস্থা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park