1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে তালগাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
নিহতরা হচ্ছেন– শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।
আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, আজ শনিবার সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park