1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি নিয়ে দেখা দেওয়া নানা বিতর্ক ও বিশৃঙ্খলার পর সংসদ সদস্যদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।আজ বুধবার ও বৃহস্পতিবার (৩ ও ৪ জুন) দুই দিনব্যাপী এ কর্মসূচি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই প্রশিক্ষণের লক্ষ্য নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, সংবিধান এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদান।‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে প্রথম অধিবেশনে দেখা দেওয়া নানা অসংগতি ও বিভ্রান্তি দূর করার দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন, অনিয়মিত বক্তব্য এবং বিভিন্ন আচরণগত কারণে একাধিকবার সংসদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। অভিযোগ রয়েছে, অনেক সংসদ সদস্য সংবিধানের মৌলিক বিধান ও সংসদ পরিচালনার প্রধান ভিত্তি কার্যপ্রণালী বিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই বক্তব্য ও আচরণ করেছেন। এমন পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ একাধিকবার অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন এবং সংশ্লিষ্ট বই নিয়মিত অধ্যয়নের আহ্বান জানান। স্পিকারের সেই নির্দেশনা ও তাগিদের পরিপ্রেক্ষিতেই সংসদ সচিবালয় এই বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রশিক্ষণ কর্মসূচিতে সংবিধানের বিভিন্ন ধারা, সংসদীয় প্রশ্নোত্তর পর্ব, নোটিশ প্রদান, বিল উত্থাপন ও পাসের প্রক্রিয়া, পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার নিয়মসহ সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে প্রথম অধিবেশনে অভিজ্ঞতার অভাব বা অসচেতনতার কারণে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা ভবিষ্যতে এড়াতে সংসদ সদস্যদের সচেতন ও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষা এবং হাউজের সময়কে কার্যকরভাবে ব্যবহারের জন্য কার্যপ্রণালী বিধি রপ্ত করার কোনো বিকল্প নেই, স্পিকারের এই বার্তাটিই মূলত দুই দিনব্যাপী এই কোর্সে সংসদ সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park