1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি.চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park