1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অনুসন্ধানী প্রতিবেদন (পর্ব–২) “ইউপি সচিবদের সিন্ডিকেটে কোটি কোটি টাকার বাণিজ্য!” সভাপতি পদকে ব্যবহার করে প্রভাব বিস্তার, বদলি-বাণিজ্য ও নিয়োগে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি | ঢাকাতেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মীর আব্দুল বারেককে ঘিরে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগের রেশ কাটতে না কাটতেই সামনে আসছে আরও বিস্ফোরক তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকা জেলার ইউপি সচিবদের একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বদলি-বাণিজ্য, পদায়ন নিয়ন্ত্রণ এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর দাবি, ইউপি সচিবদের সংগঠনের সভাপতির প্রভাবকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অভিযোগ রয়েছে, পছন্দের স্থানে পদায়ন ও বদলির আশ্বাস দিয়ে বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।অভিযোগ রয়েছে, ইউপি সচিব আমির হোসেনও এই প্রভাবশালী চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, বিভিন্ন প্রশাসনিক তদবির, বদলি ও পদায়ন প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।এছাড়া স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সমরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও দীর্ঘদিন পরিচিত ছিলেন মীর আব্দুল বারেক। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ছত্রছায়া ব্যবহার করে তিনি নিজের অবস্থানকে শক্তিশালী করেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিপুল অবৈধ সম্পদের মালিক হন।“সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ”একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রভাব খাটিয়ে আসছিলেন তিনি। অভিযোগ উঠেছে, এই চক্রের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা ও দালালচক্রও জড়িত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটে মাদকসেবনের অভিযোগে আলোচিত নাহিদ আফজাল হোসেনসহ আরও কয়েকজনের সক্রিয় ভূমিকা রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে অর্থ নিয়ে সুবিধাজনক কর্মস্থলে পদায়নের ব্যবস্থা করার অভিযোগ পাওয়া গেছে।বদলি ও পদায়নে অর্থ বাণিজ্যের অভিযোগ
ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন পদে বদলি কিংবা নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পেতে গোপনে মোটা অঙ্কের অর্থ লেনদেন হতো। অভিযোগ রয়েছে, এই পুরো প্রক্রিয়ায় প্রভাবশালী মহলের ছত্রছায়া ব্যবহার করা হয়েছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় গড়ে ওঠে একটি শক্তিশালী নেটওয়ার্ক, যার মাধ্যমে বছরের পর বছর অনিয়ম চললেও প্রকাশ্যে খুব কম তথ্য এসেছে।“ঢাকা শহরে বিলাসবহুল জীবনযাপন”
স্থানীয়দের ভাষ্য, সরকারি চাকরির সীমিত আয়ের সঙ্গে তার বর্তমান জীবনযাত্রার বিস্তর অমিল রয়েছে। রাজধানীতে অভিজাত জীবনযাপন, একাধিক সম্পদ ও প্রভাবশালী যোগাযোগ এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এলাকাবাসীর প্রশ্ন—একজন ১৪তম গ্রেডের কর্মচারীর পক্ষে কীভাবে এত বিপুল সম্পদের মালিক হওয়া সম্ভব?
তদন্তের দাবি জোরালোসুশীল সমাজ ও স্থানীয়দের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের মতে, আয়কর নথি, ব্যাংক হিসাব, সম্পদের উৎস, বদলি আদেশ ও আর্থিক লেনদেন তদন্ত করা হলে পুরো চক্রের বাস্তব চিত্র বেরিয়ে আসতে পারে।পরবর্তী পর্বে থাকছে—কথিত সিন্ডিকেটের বিস্তারিত কাঠামো বদলি-বাণিজ্যের অভিযোগে জড়িতদের নামডিসি অফিসের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগআর্থিক লেনদেনের সম্ভাব্য তথ্যভুক্তভোগীদের সাক্ষাৎকার ও বিস্ফোরক বক্তব্যসংশ্লিষ্টদের বক্তব্য ও প্রতিক্রিয়া
চলবে…

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park