1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

বাংলাদেশ ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি গঠনের নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ মে ২০২৬ থেকে ৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। আবেদনকারীদের জীবনবৃত্তান্তের সঙ্গে এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মসনদ এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের প্রমাণপত্র সংযুক্ত করতে বলা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park