1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

অনলাইন ডেস্ক;ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া
এবারের ঈদুল আজহায় সারা দেশেই ভ্যাপসা গরম বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঈদের দিন বৃষ্টিপাতের আশঙ্কা বেশি।
এসব অঞ্চলে ঈদের আগে, ঈদের দিন ও পরে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ. কে. এম. নাজমুল হক শনিবার (২৩ মে) বলেন, দেশের বিভিন্ন বিভাগের মধ্যে আবহাওয়ার ধরনে পার্থক্য রয়েছে। বর্তমানে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের পূর্বাংশ-নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ-এলাকায় ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
তিনি বলেন, একই সময়ে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা মহানগরসহ কেন্দ্রীয় অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা তুলনামূলক কম। এপ্রিল-মে মাসে স্থানীয়ভাবে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হয়, ফলে অনেক সময় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে যায় এবং পূর্বাভাসের সময়ের তারতম্য দেখা দিতে পারে।নাজমুল হক আরো জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি উত্তর চট্টগ্রাম অঞ্চল-কুমিল্লা, নোয়াখালী ও ফেনী-জেলাগুলোতেও ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে তা সাধারণত ঝোড়ো হাওয়া, দমকা বাতাস ও বজ্রপাতসহ হচ্ছে এবং এ ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।এদিকে ঈদকে কেন্দ্র করে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। খুলনার বাইরে রাজশাহী বিভাগের কিছু এলাকায়-বিশেষ করে রাজশাহী, পাবনা ও ঈশ্বরদী অঞ্চলেও তাপপ্রবাহ থাকতে পারে। তবে তাপপ্রবাহ না থাকলেও সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হবে এবং বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এ অবস্থা থাকতে পারে।
মৌসুমি বায়ুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মৌসুমি বায়ুর অবস্থান এখন অনুকূল। আগামী কয়েক দিনের মধ্যেই এটি চট্টগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।বর্ষা আসার আগ পর্যন্ত গরম ও ভ্যাপসা আবহাওয়া অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park