1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টে গেছে গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টে গেছে : গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টে গেছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে, যার কারণে দেশে বর্তমান সংকট তৈরি হয়েছে।শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিল। ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই ৮৪টি সংস্কার মেনে নেওয়া। এখন তারা সেটাকেই বেআইনি বলছে।
তিনি আরো বলেন, ‘দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে—এমন নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park