1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

স্ত্রী, এক্স হাসব্যান্ড ও কথিত মাস্টারমাইন্ডের বিরুদ্ধে সাংবাদিকের থানায় অভিযোগ কন্যাকে ধর্ষণের হুমকির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর থানায় নিজের বর্তমান স্ত্রী, স্ত্রীর সাবেক স্বামী এবং এক ব্যক্তির বিরুদ্ধে সংসার ভাঙা, হামলা, প্রাণনাশের হুমকি ও কন্যা সন্তানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান।অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, ২০২০ সালের ২৮ ডিসেম্বর মোসাম্মাৎ মুন্নী রহমানকে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ করেন। দীর্ঘ প্রায় ছয় বছর সংসার চলার পর সম্প্রতি বিভিন্ন ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্রের কারণে তাদের দাম্পত্য সম্পর্কে চরম অশান্তি সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে সাংবাদিক মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, তার বর্তমান স্ত্রীর সাবেক স্বামী আরিফুর রহমান জেমস গোপনে যোগাযোগ করে পরিকল্পিতভাবে তাদের সংসার ভাঙার চেষ্টা করেন। একই সঙ্গে আনিস বিশ্বাস নামের এক ব্যক্তিকে পুরো ঘটনার “মাস্টারমাইন্ড” দাবি করে অভিযোগে বলা হয়, তিনি স্বামী-স্ত্রীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পারিবারিক সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন।অভিযোগে আরও বলা হয়, গত সপ্তাহে তার স্ত্রী তালাকের নোটিশ পাঠান, যা এখনো তিনি গ্রহণ করেননি। গতকাল স্ত্রী পরিচালিত “গ্লামার বিউটি পার্লার”-এ নিজের মালামাল আনতে গেলে সেখানে আরিফুর রহমান জেমস উপস্থিত হয়ে তার ওপর হামলা চালান এবং তার মালামাল বাইরে ছুঁড়ে ফেলেন বলে দাবি করেন তিনি। এ সময় পার্লারের কর্মচারী, স্থানীয় লোকজন ও এক ভ্যানচালক ঘটনাটির সাক্ষী বলে অভিযোগে উল্লেখ করা হয়।সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হিসেবে তিনি দাবি করেন, তার একমাত্র কন্যা সন্তানকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়।সাংবাদিক মোস্তাফিজুর রহমান এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত আবেদন জানিয়েছেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park