সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
২১২
বার পঠিত
মোঃ মানিক নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁয়ে হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ও মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে মিছিল করেন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতালের নামে বিএনপির আগুন সন্ত্রাসীর বিরুদ্ধে হুঁশিয়ারি শ্লোগান দেয়া হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে সময় দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ই বিএনপি জামাত তার পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে। তারা আবারও জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তবে এখন এগুলো করে লাভ হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এর জবাব দেবে। একচুলও ছার দেয়া হবে না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন রাজ পথে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। তিনি আরও বলেন, জনগন এখন আর হরতাল চায় না। তারা চায় উন্নয়ন যা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে,হবে।