1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ “আসামি শনাক্ত হলেও কেন কার্যকর হচ্ছে না বিচার?” জনমনে বাড়ছে প্রশ্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও প্রতিবাদের ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথ— সর্বত্রই এখন একটাই আলোচনা, “রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার কবে হবে?”ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের তথ্য দিলেও সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—
“আসামি ধরা পড়ার পরও কেন বিচার প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে না?”“কেন এখনও দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা আসছে না?”দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অপরাধীরা যদি দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসে, তাহলে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ লিখছেন“রামিসার রক্তের বিচার চাই”,“ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে”,“বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক”।সাধারণ মানুষের অভিযোগ, দেশে অনেক সময় আলোচিত ঘটনাগুলো শুরুতে ব্যাপক আলোচনা সৃষ্টি করলেও পরে ধীরে ধীরে চাপা পড়ে যায়। তাই রামিসার ঘটনাতেও কেউ কেউ আশঙ্কা করছেন“আসলেই কি সঠিক বিচার হবে,নাকি সময়ের সাথে সাথে ঘটনা আড়ালে চলে যাবে?”এদিকে মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা বলছেন, এই মামলার বিচার যেন কোনোভাবেই দীর্ঘসূত্রিতার শিকার না হয়। দ্রুত তদন্ত শেষ করে প্রকাশ্যে ও স্বচ্ছ বিচার কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে রামিসার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।দেশের মানুষ আজ উত্তর চায় একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়ার পরও যদি অপরাধীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তাহলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা কোথায় দাঁড়াবে?
বাংলাদেশ আজ রামিসার জন্য কাঁদছে।আর পুরো জাতির কণ্ঠে একটাই দাবি “রামিসার ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park