দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আল-আমিন সরদার নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিনকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে শাহিনুর রহমান শাহিন ইতোমধ্যে সকলের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকা আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”এদিকে পত্রিকার সকল সাংবাদিক, প্রতিনিধি ও কলাকুশলীরা মোঃ শাহিনুর রহমান শাহিনের দায়িত্ব গ্রহণে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে পত্রিকাটি বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের হৃদয়ে আরও শক্ত অবস্থান তৈরি করবে।
মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ায় অবস্থানরত সাংবাদিকদের উদ্যোগে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদককে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরতে সাহসী সাংবাদিকতার বিকল্প নেই। আর সেই দায়িত্ব পালনে মোঃ শাহিনুর রহমান শাহিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকাকে দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পাঠকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।